1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯ স্বচ্ছতা নিশ্চিতে এমপির বিরুদ্ধেও অভিযোগ বক্স বসবে: বাঁশখালীর সাংসদ জহিরুল ইসলাম মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ

বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অনুমতি ছাড়া ভূগর্ভস্থ বালু ও মাটি উত্তোলন ও পরিবহনের প্রমাণ পেয়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ও ১১ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় তাঁকে সহযোগিতা করে বাঁশখালী থানা-পুলিশের বিশেষ টিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট