1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯ স্বচ্ছতা নিশ্চিতে এমপির বিরুদ্ধেও অভিযোগ বক্স বসবে: বাঁশখালীর সাংসদ জহিরুল ইসলাম মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা

বাঁশখালীতে পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, নারীসহ আহত ৯

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২২ মার্চ) বিকাল আনুমানিক আড়াই ঘটিকার সময় গন্ডামারা ৩ নম্বর ওয়ার্ডে বাদী ছৈয়দুল আলমের বসতবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পিতভাবে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন হামলাকারীরা দা, কিরিচ, লাঠি, লোহার রড ও ইট-পাটকেল নিয়ে বাদীর বাড়ির সামনে এসে তাকে লক্ষ্য করে হামলা শুরু করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষায় এগিয়ে এলে তার ভাই, ছেলে ও স্বজনদের উপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে নারী সদস্য রুজি আক্তারের উপর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এবং তার স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। হামলায় একাধিক ব্যক্তি গুরুতর কাটা ও হাড়ভাঙা জখমের শিকার হন।

অভিযোগ অনুযায়ী, আবুল কালাম, মো. আক্তার হোসেন, আবুল হোসেন, মোহাম্মদ মিয়া ও মো. ইসমাইলসহ আরও কয়েকজনের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন– রশিদ আহমদ, মো. বাদশা, তৌফিকুল ইসলাম, রাশেদুল ইসলাম, নুর মোহাম্মদ, মিশকাত, আলমগীর, আবদুল আলীম ও রুজি আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কয়েকজনকে সেলাই প্রদান করা হয়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় বাঁশখালী থানায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট