1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

অতিরিক্ত সচিব হলেন বাঁশখালীর সন্তান মোহাম্মদ নূরুল্লাহ নুরী

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) মোহাম্মদ নূরুল্লাহ নুরী।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মোহাম্মদ নূরুল্লাহ নুরী ২০০১ সালের ২৮ মে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি সহকারী কমিশনার ও সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ভোলা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলায় দায়িত্ব পালন করেন। পরে তিনি বান্দরবান ও ফেনী জেলার সোনাগাজীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
পরবর্তীতে তিনি ভোলা ও চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক এবং বান্দরবানে ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ চা বোর্ডের সচিব ও সদস্য, পরিবেশ অধিদপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এরপর তিনি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন।
শিক্ষাজীবনে মোহাম্মদ নূরুল্লাহ নুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগ থেকে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং একই বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট