1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

সাংবাদিক আবদুল জব্বারের মৃত্যুতে অধ্যক্ষ জহিরুল ইসলামের গভীর শোক

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজার পাড়ায় মরহুম সাংবাদিকের নিজ বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনসহ ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যু বাঁশখালীসহ দেশের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

উল্লেখ্য, রবিবার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টায় সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর জলদী নেয়াজার পাড়ার মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগে মৃত্যুবরণ করা এই সিনিয়র সাংবাদিকের বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট