1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

বাঁশখালীর সরলে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সরল প্রতিনিধি::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলেন- মুহাম্মদ নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিন। আগুনে তাদের বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হোসাইন জানান, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘটনার সময় ঘরে পরিবারের কেউ না থাকায় কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুহাম্মদ মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় চারটি বসতঘরের সর্বস্ব পুড়ে গেছে।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। তারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট