1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

চলে গেলেন বাঁশখালীর সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার আর নেই। তিনি রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন।

মরহুম মোহাম্মদ আবদুল জব্বার উত্তর জলদী নেয়াজর পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, বাঁশখালী পৌরসভার স্থায়ী বাসিন্দা এবং মরহুম আবুল কাশেমের সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাযার সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের খালাতো ভাই ফিরোজ শাহী।

তাঁর মৃত্যুতে বাঁশখালী প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি বাঁশখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বাঁশখালী প্রেস ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট