1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তিতে শীর্ষে বাঁশখালী প্রি-ক্যাডেট স্কুল “Zahirul Islam meets Gen-Z”: সমৃদ্ধ বাঁশখালী গড়তে তরুণদের ভাবনা শুনলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম বাঁশখালীতে পৃথক অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই বাঁশখালীতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় জোটের যৌথ সভা বাঁশখালী পৌরওয়ার্ড বিএনপির প্রতিনিধি সভায় ধানের শীষ বিজয়ের অঙ্গীকার ঐক্যবদ্ধ নেতাকর্মী সাধনপুরে জামায়াত কর্মীর দোকান ভাঙচুর ও হামলায় সেনাবাহিনীর অভিযানে আটক ১ বাঁশখালী ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত : আন্তর্জাতিক ঋষি কুম্ভ ও কুম্ভমেলায় অধ্যক্ষ জহিরুল ইসলাম বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২ অতিরিক্ত সচিব হলেন বাঁশখালীর সন্তান মোহাম্মদ নূরুল্লাহ নুরী জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাঁশখালীতে সোনালী ব্যাংকের ওয়ার্কশপ

সবধরণের প্রস্তুতি সম্পন্ন: আগামীকাল থেকে ১১দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা শুরু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::: শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত বাংলাদেশে একমাত্র চট্টগ্রামের বাঁশখালীস্থ ঋষিধামে শুরু হচ্ছে দ্বাবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুন্ডমেলা-২০২৬। আগামী ২৩ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া এ ধর্মীয় মহোৎসব চলবে ১১ দিনব্যাপী, যা শেষ হবে আগামী ২ ফেব্রুয়ারি সোমবার।

আয়োজক সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারি শুক্রবার তৈজস সামগ্রীসহ ভাণ্ডার গৃহের শুভ উদ্বোধন, সতীর্থ সম্মেলন ও সঙ্গীতাঞ্জলির মাধ্যমে আন্তর্জাতিক ঋষিকুম্ভমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এর আগে গত ১৮ জানুয়ারি বিশ্বকল্যাণে ভুবনমঙ্গল চণ্ডীযজ্ঞ ও আন্তর্জাতিক ঋষি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ‘অমৃত কুম্ভ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।

মেলা চলাকালে প্রতিদিনই থাকবে নানাবিধ ধর্মীয়, আধ্যাত্মিক ও মানবকল্যাণমূলক কর্মসূচি। এর মধ্যে রয়েছে—শ্রীশ্রী গঙ্গাপূজা ও মহাস্নান, ঋষিধ্বজা উত্তোলন, বেদমন্ত্র পাঠ, ১০৮ দীপমণ্ডিত মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, মহানামযজ্ঞ, গণেশ পূজা ও অন্নপূর্ণা পূজা, বিনামূল্যে চিকিৎসাসেবা, মহাশোভাযাত্রা, ধর্মীয় মহাসম্মেলন, মহাদেবের অভিষেক, গীতাপাঠ প্রতিযোগিতা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রে অষ্টোত্তর সহস্র সংখ্যক শ্রীফল পত্র দান।

এছাড়া অন্নকূট উৎসব, অহোরাত্র নামসংকীর্তন, শ্রী বিষ্ণু পূজা, দশমহাবিদ্যা পূজা, শ্রীশ্রী রাধাকৃষ্ণের অভিষেক, নাট্য পরিবেশনা ও নামযজ্ঞের পূর্ণাভূতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শেষ দিনে গঙ্গাপূজা, গঙ্গাস্নান, ভুবনমঙ্গল গীতাযজ্ঞ এবং সাধু-সন্ন্যাসী ও বৈষ্ণববৃন্দের বিদায় অনুষ্ঠিত হবে।

আগামী ২ ফেব্রুয়ারি সোমবার দীক্ষাদান অনুষ্ঠানের মাধ্যমে এ আন্তর্জাতিক ধর্মীয় আয়োজনের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটবে। এ সময় পৌরহিত্য করবেন বাঁশখালী ঋষিধাম, বাঁশখালী ও তুলসীধামের প্রধান পৌরহিত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

এ মহাযজ্ঞের আয়োজন করেছে দ্বাবিংশতম ঋষিকুম্ভ ও কুম্ভমেলা উদ্যাপন পরিষদ, শ্রীগুরু সংঘ, ঋষিধাম ও তুলসীধাম, চট্টগ্রাম। সার্বিক সহযোগিতায় রয়েছে ঋষি অদ্বৈতানন্দ পরিষদ–বাংলাদেশ। আয়োজকরা দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী, ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষকে এই আন্তর্জাতিক ঋষিকুম্ভমেলায় অংশগ্রহণ করে বিশ্বশান্তি ও মানবকল্যাণে প্রার্থনায় শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট