1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে গণঅধিকার পরিষদের শোডাউন, সংসদ সদস্য পদে তায়েফকে চায় স্থানীয় নেতাকর্মীরা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে গণঅধিকার পরিষদের সম্ভাব্য এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের নেতৃত্বে বাঁশখালী উপজেলা গণঅধিকার পরিষদের জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকাল ৫টায় চাম্বল বাজার থেকে প্রায় ১০–১২টি ট্রাক বহরে নেতাকর্মীরা বিশাল শোডাউন করে পদযাত্রা শুরু করেন। পরে গুনাগরি বাজার হয়ে বাঁশখালী উপজেলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় পদযাত্রার সমাপ্তি ঘটে।

পথসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় এবং সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন—কামরুন নাহার ডলি, যুগ্ম সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ; ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আকাশ, পার্বত্য বিষয়ক সম্পাদক, গণঅধিকার পরিষদ; মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা; আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদ কর্ণফুলী উপজেলা; আব্দুল ওয়াজেদ রিশাদ, সাংগঠনিক সম্পাদক, কর্ণফুলী উপজেলা; আনছার উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাঁশখালী উপজেলা; তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা; মোহাম্মদ ইউছুপ, সংগঠক, বাঁশখালী উপজেলা।

এছাড়া পদযাত্রায় প্রায় ৬ শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

পদযাত্রায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা দাবি জানান— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রার্থী হিসেবে অ্যাডভোকেট আরিফুল হক তায়েফকে প্রার্থী করা হোক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট