1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পুঁইছড়ির পাহাড়ে বালুখেকোদের দৌরাত্ম্য: রাতভর অভিযানে ড্যাম্পার জব্দ বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু সাত দিনের নোটিশ অমান্য, বাঁশখালী সৈকত সড়কে উচ্ছেদ চার অবৈধ দোকান ২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান ক্যান্সারের সঙ্গে ৩ বছরের লড়াই, জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন অমিত কান্তি সুশীলের

বাঁশখালীতে ছুরিকাঘাতে রিকশাচালক খুন, থেমে গেল পরিবারের জীবন চাকা

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭৩০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার তথ্য অনুসন্ধানে বাঁশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম কাজ করছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

গতকাল শনিবার রাত ১০ টার দিকে সরল ইউনিয়নের ডোম পাড়ার বেড়িবাঁধ এলাকায় অটোরিকশা চালক মো. জাহিদুল ইসলাম ছুরিকাহত হন।

কয়েকজন পথচারী জাহিদুল ইসলামকে পড়ে থাকতে দেখে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অনিক বড়ুয়া জানান, ‘রাত সাড়ে ১০টায় মৃত অবস্থায় আনা হয় তকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

এ ঘটনায় নিহত জাহিদুল বাঁশখালী পৌরসভার ভাদালিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাচুর বাপের বাড়ীর মৃত হাবীব উল্লাহর পুত্র।

জানা যায়, নিহত জাহিদুলের পিতা হাবিব উল্লাহ দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। এই মরণঘাতক ক্যান্সারে দুই মাস আগে মারা যায় জাহিদুলের পিতা। পরিবারের হাল ধরতে জাহিদুল অটোরিকশা চালানো শুরু করে।

এলাকাবাসীর ধারণা, রিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরেই তাকে খুন করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলেই অনেকের ধারণা।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিহত রিকশা চালকের লাশ রাতে থানা মর্গে আনা হয়। তার গাড়ি, মোবাইল ও অন্যান্য জিনিস পত্র পাওয়া গেছে। লাশের সুরুতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য আজ সকালে চমেকের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট