বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কে এই মুহাম্মদ আলী জিন্নাহ এ্যাপোলো হসপিটালে বুধবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ঢাকা এয়ারপোর্টে আটক বাঁশখালীর সাবেক চেয়ারম্যান আ’লীগ নেতা হারুনুর রশিদ চাম্বলে একই পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাঁশখালীতেই প্রথম ডায়মন্ড এক্সট্রাপাওয়ারের শুভ উদ্বোধন বিকেএসপিতে সুযোগ পাওয়ায় বাঁশখালীর ক্রিকেটার তানভীরকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে: শামীম আরা স্বপ্না আন্তর্জাতিক শান্তি ও শুভেচ্ছাদূত হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী বাঁশখালীর কুমারপাড়ায় মাটির চাকা ঘোরে, ঘোরে না ভাগ্যের চাকা বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৪ পরিবারকে কুরআন রিসার্চ ফাউন্ডেশনের ১৫ লাখ টাকা সহায়তা

বাঁশখালীর বন্যাদুর্গত পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢেউটিন ও ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. লুৎফর রহমান। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন। এছাড়া স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক বন্যাদুর্গত মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর অসংখ্য পরিবার ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনকে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীরা এ সহায়তার জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews