শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে জামায়াতের গণমিছিল, সমাবেশে এমপির হুঁশিয়ারি বাঁশখালীতে সংঘর্ষ: ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তারে অভিযান অব্যাহত বাঁশখালীতে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ১; আহত অন্তত ৮ বাঁশখালীতে মাছের ঘেরের ভাগাভাগি নিয়ে গোলাগুলি, নিহত ১, আহত ২ বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত টেকসই ঘর নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের বাঁশখালীতে ৩০ দুস্থ ও বিধবা নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলেন জহিরুল ইসলাম এমপি বাঁশখালীতে কৃষি পুনর্বাসন কর্মসূচি: প্রায় ৭ হাজার কৃষক পেলেন আমন বীজ বাঁশখালীতে পুকুরে ডুবে ছয় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাঁশখালীতে বন্যাদুর্গত ৩৬৫ পরিবারকে সেভ দ্য চিলড্রেনের নগদ সহায়তা প্রদান শুরু ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিতে সতর্কতার আহ্বান জানালেন ছাত্রদল নেতা সবুর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাঁশখালীতে জামায়াতের গণমিছিল, সমাবেশে এমপির হুঁশিয়ারি

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার প্রধান সড়কের চাম্বল বাজার ব্রিজের উত্তর পাশ থেকে গণমিছিলটি শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে মান্নান ক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং উপজেলা কর্মপরিষদ সদস্য সৈয়্যদ মর্তুজা আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানবী, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল্লাহ এবং দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোকতার হোসাইন সিকদার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘শহীদের রক্তের সাথে বেইমানি না করে, যে রক্তের সিঁড়ি বেয়ে আজকের ক্ষমতার মসনদ পেয়েছেন, আরাম-আয়েশে রাষ্ট্রের সম্পদ ভোগ করছেন, তাদের রক্তের মূল্যায়ণ করতে জুলাই সনদ বাস্তবায়ন করুন। এদেশের ৭০ শতাংশ জনগণ জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ দিয়েছে, জনগণের সাথে গাদ্দারি না করে, প্রতারণা না করে জুলাই সনদকে অবিলম্বে বাস্তবায়ন করুন। তিনি আরও বলেন, ৩০ শতাংশ জনগণের ভোটকে মূল্যায়ণ করে গণভোটের পক্ষে ৭০ শতাংশ জনগণের ভোটকে অবমূল্যায়ণ করার দুঃসাহস দেখাবেন না। জুলাই সনদ বাস্তবায়নের আন্দোলনে এদেশের মুক্তিকামী জনতাদের নিয়ে আমরা জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক বলেন, ‘জুলাই সনদ নিয়ে তালবাহানা চলবে না। যারা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের রায় মেনে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তারা আজ জুলাই সনদকে নিয়ে ছিনিমিনি খেলছে। এদেশের দামাল ছেলেদের রক্তের বিনিময়ে অনেকে লন্ডন থেকে দেশে আসার সুযোগ পেয়েছে, অনেকে আত্মগোপন থেকে বেরিয়ে এসেছে। তাদের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদকে মানবেন না–তা এদেশের জনগণ মেনে নেবে না। সবার আগে বাংলাদেশ–এই নীতিতে আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল বলেন, ‘আজকে বিএনপির নেতা-কর্মীদের মুখে বলতে শুনি–ফ্যামিলি কার্ড বিএনপির লোকদের বাইরে কাউকে দেওয়া হবে না। লজ্জা, লজ্জা! ফ্যামিলি কার্ড কারও বাপের টাকায় নয়, সরকারি ট্যাক্সের টাকায় এ ফ্যামিলি কার্ড। সুতরাং কথা বলবেন যৌক্তিক। সর্বশেষ বলতে চাই–সবার আগে বাংলাদেশ। দেশের জনগণের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করুন। অন্যথায় আমরা দেশের বৃহত্তর জনগণকে নিয়ে আন্দোলনে যাবো।’

সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews