1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল পুঁইছড়ি ইউনিয়ন বিএনপির ইফতারে পাপ্পা: বাঁশখালীর উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান: অবৈধ ট্রলিং বোট ও জাল জব্দ, আটক ৪ জেলে বাঁশখালীতে মোবাইল কোর্ট: ফুটপাত দখল, অতিরিক্ত দামে ডিজেল বিক্রিতে জরিমানা বাঁশখালীতে ‘মানবতার কল্যাণে আমরা’ এর নতুন কমিটি গঠন বাঁশখালী–সাতকানিয়া সীমান্তে অগ্নিকাণ্ডে পুড়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

বাঁশখালীতে মোবাইল কোর্ট: ফুটপাত দখল, অতিরিক্ত দামে ডিজেল বিক্রিতে জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যানজট নিরসন, জ্বালানি তেলের সরবরাহ ও বিক্রয়মূল্য মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ইফতারের পর থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার গুণাগরী ও রামদাস মুন্সির হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। এ সময় বাঁশখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানকালে বাজার এলাকায় দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের চলাচল স্বাভাবিক করা হয়। গুণাগরী এলাকায় পাবলিক টয়লেট ও সংলগ্ন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এদিকে রামদাস মুন্সির হাট এলাকায় উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে মোড়কবিহীন মিষ্টান্ন বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা লঙ্ঘনের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের অংশ হিসেবে জ্বালানি তেলের বাজার মনিটরিংয়ের সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সার্বিকভাবে অভিযানে মোট ৪টি মামলায় ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট