1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, অর্ধশতাধিক ন্যাপকিন বিতরণ শীলকূপ টাইম বাজারে মোবাইল কোর্ট: অনিয়মে ২৭ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি-এর বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সদস্যদের প্রত্যক্ষ ভোটে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে জেলা শাখার দায়িত্বশীলদের তত্ত্বাবধানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থসম্পাদক পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে মাওলানা আজিজুল হাসান, সাধারণ সম্পাদক পদে মো. ইলিয়াছ হোসাইন এবং অর্থসম্পাদক পদে রিদুয়ান আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হন।

নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সমিতির চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এস. বি. শফি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. সোহেল রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিবুল্লাহ খান। তাদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ‘পুস্তক ব্যবসার উন্নয়ন, সদস্যদের ন্যায্য অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা সমন্বিত উদ্যোগ গ্রহণ করব। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নীতিমালা বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে। সকল সদস্যের সহযোগিতায় একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, নবনির্বাচিত সদস্যরা শিগগিরই অন্যান্য পদে নির্বাচন সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এ কমিটির মেয়াদ আগামী তিন বছর (২০২৬–২০২৮) পর্যন্ত বলবৎ থাকবে।

ছবি: নবনির্বাচিত সভাপতি মাওলানা আজিজুল হাসান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ হোসাইন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট