1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, অর্ধশতাধিক ন্যাপকিন বিতরণ শীলকূপ টাইম বাজারে মোবাইল কোর্ট: অনিয়মে ২৭ হাজার টাকা জরিমানা

কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আজিজ উদ্দিন সিকদারের নাম জনমনে আলোচনায় এসেছে। সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একটি পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ওয়ার্ডে স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে এলাকায় সক্রিয় ভূমিকা রেখেছেন বলে দাবি করেন তাঁর সমর্থকেরা।

এলাকাবাসী আরও বলেন, ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রয়োজন। তাঁদের মতে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাঁরা মাঠপর্যায়ে কাজ করেছেন, ভোটাররা তাঁদেরই মূল্যায়ন করবেন।

আজিজ উদ্দিন সিকদার বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে জনগণের সমর্থন পেলে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে কাজ করতে চান। তাঁর লক্ষ্য হবে একটি আধুনিক, বাসযোগ্য ও টেকসই কাথরিয়া ইউনিয়ন গড়ে তোলা।

শিক্ষাগত ও পেশাগত পরিচিতি: আজিজ উদ্দিন সিকদার ঢাকার তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস) সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা। বর্তমানে জাপান থেকে রিকন্ডিশন গাড়ি আমদানির ব্যবসার সঙ্গে যুক্ত এবং চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় তাঁর একটি শোরুম রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঐতিহাসিক বরইতলীর জমিদার আবদুস সালামের বংশধর এবং মরহুম মো. হোসাইনের কনিষ্ঠ পুত্র।

ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ততই আলোচনা বাড়ছে এলাকায়। শেষ পর্যন্ত কে প্রার্থী হচ্ছেন, সেটিই এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট