1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রমজানকে ঘিরে সরল ইউনিয়ন পরিষদের বিশেষ ঘোষণা বাঁশখালীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বাঁশখালীতে অভিযানে ২০ কেজি মিষ্টি জব্দ, জরিমানা ৩০ হাজার বাজারে লাগাম ধরতে বাঁশখালীতে মোবাইল কোর্ট: ৭ ব্যবসায়ীকে জরিমানা দেশের ক্রান্তিকালে হালধরা ডক্টর ইউনূসের সম্মানজনক বিদায় বাঁশখালী থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শীলকূপ ইউনিয়ন জামায়াতের ঢেউটিন ও কম্বল বিতরণ বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ পরিবার নিঃস্ব, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা শপথ নিচ্ছেন মুহাম্মদ জহিরুল ইসলাম: বাঁশখালীর উন্নয়নে দিলেন প্রতিশ্রুতি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

বাঁশখালীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাঁশখালীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দি প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ রোপণ করেছিল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী শহিদদের ত্যাগ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নেয়। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, মাতৃভাষার চর্চা ও শুদ্ধ ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বিশ্বদরবারে বাংলা ভাষার মর্যাদাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ভাষার সঠিক ব্যবহার ও চর্চার মাধ্যমে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট