1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী পাপ্পা চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বাঁশখালীতে দাঁড়িপাল্লার জয়: শেষ হাসি হাসলেন জহিরুল ইসলাম বাঁশখালীতে উৎসবমুখর ভোটগ্রহণ, ধীরগতির নারী বুথেও ভোটাধিকার প্রয়োগে দৃঢ় নারীরা বাঁশখালীতে নির্বাচনকে ঘিরে ‘মিত্র’ অ্যাপ চালু, ১৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কড়া নজরদারি বাঁশখালীতে নির্বাচনী নিরাপত্তায় সেনাবাহিনী-প্রশাসনের সমন্বিত মহড়া ও সেন্ট্রাল মনিটরিং কার্যক্রম বাঁশখালীর উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য—জনসভায় মিশকাতুল ইসলাম চৌধুরী আজ বাঁশখালীতে বিএনপির নির্বাচনী জনসভা, নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির আশা বাঁশখালীতে দাঁড়িপাল্লার জনসভায় জনসমুদ্র, পরিবর্তনের বার্তা ড. অলীর কাহারঘোনা সংস্কার পরিষদের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী পাপ্পা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা নির্বাচনে অংশগ্রহণকারী নেতা-কর্মী ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা জানান।

ফেসবুক বার্তায় পাপ্পা বলেন, নির্বাচনে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে ধানের শীষের পক্ষে কাজ করা প্রত্যেক নেতা-কর্মীর প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের ভালোবাসা, ত্যাগ ও আন্তরিকতা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষভাবে বাঁশখালীবাসীর প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভোটারদের আস্থা ও সমর্থন তার জীবনের একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, এবারের নির্বাচনে বাঁশখালী আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রাথমিক বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। ফলে তিনি ৭ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে পরাজিত হন।

নির্বাচন-পরবর্তী সময়ে পরাজয় মেনে নিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতায় ভোটার ও নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট