1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জলদী মাঠে আজ দাঁড়িপাল্লার জনসভা, বক্তব্য দেবেন মুফতি মূসা বিন ইজহার

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এগারো দলীয় জোটের উদ্যোগে আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জলদী হাই স্কুল মাঠে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মুফতি মূসা বিন ইজহার। সমাবেশে যোগ দিতে তিনি আজ দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হয়ে বেলা ২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে সরাসরি জনসভাস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের উপজেলা শ্রম বিষয়ক সম্পাদক মো. নোমান চৌধুরী।

উল্লেখ্য, মুফতি মূসা বিন ইজহার চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে সমর্থন দিয়ে তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন। তিনি সাবেক চারদলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা ও নেজামে ইসলাম পার্টির সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি এজহারুল হক চৌধুরীর সুযোগ্য সন্তান এবং বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান।

জনসভা সফল করতে গতকাল রাতে জলদী পাইলট হাই স্কুল মাঠে এক প্রস্তুতি ও ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। এতে জনসভার সার্বিক প্রস্তুতি ও কর্মসূচি তুলে ধরেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক এবং বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। তাঁরা সর্বস্তরের জনগণকে দলে দলে জনসভায় অংশগ্রহণের আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলী আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। জনসভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট