1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কাহারঘোনা সংস্কার পরিষদের উদ্যোগে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা সংস্কার পরিষদ (কাসপ)-এর উদ্যোগে দিনব্যাপী ইনডোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাহারঘোনা সংস্কার পরিষদের কার্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় কাহারঘোনার বিভিন্ন প্রাথমিক/ইবতেদায়ী ও মাধ্যমিক/দাখিল পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহারঘোনা সংস্কার পরিষদের সভাপতি হারুনুর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল পশ্চিম কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আঞ্জুমানে মুহিব্বানে গাউসিয়া সুন্নিয়া মাদরাসা, রওশনিয়া তালিমুল কোরআন মাদরাসা, গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা এবং কে এম আইডিয়াল স্কুল। এসব প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ইংরেজি ও বাংলা বক্তব্য এবং কবিতা আবৃত্তি, সংগিত প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজ্ঞ বিচারকমণ্ডলীর সুষ্ঠু মূল্যায়নের মাধ্যমে প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে কাহারঘোনা সংস্কার পরিষদের কার্যকরী পরিষদের সদস্য, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের আশা, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট