1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগামীকাল জলদী হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ১১ দলীয় জোটের উদ্যোগে আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জলদী হাই স্কুল মাঠে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় এক লক্ষ লোকের সমাগম হবে বলে জানান নেতৃবৃন্দ।

এ উপলক্ষে শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় জলদী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে জনসভার বিস্তারিত তুলে ধরেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক ও বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল। এ সময় তাঁরা সর্বস্তরের জনগণকে দলে দলে জনসভায় যোগ দেওয়ার আহ্বান জানান।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলী আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং নেজামে ইসলাম পার্টির সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতি মুসা বিন ইজহার। জনসভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ক্বারী ফজলুল করিম জিহাদী, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদী, মাওলানা মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মর্তুজা আলী চৌধুরী, পশ্চিম জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি পরমানুর রহমান জাহিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাজী এমরানুল হক, যুব বিভাগের সভাপতি মো. খোরশেদ আলী চৌধুরীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ব্রিফিংয়ে নেতৃবৃন্দ বলেন, এই জনসভা বাঁশখালীর রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দাঁড়িপাল্লার বিজয়ের পথে নতুন গতি সঞ্চার করবে। তাঁরা আশা প্রকাশ করেন, সমাবেশে প্রায় এক লক্ষ জনতার সমাগম হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট