1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পরিবারের নিরাপত্তা চেয়ে চান্দগাঁও থানায় ব্যাংক কর্মকর্তার অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: জমি দখলের অপচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে চট্টগ্রামের চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) থানায় জিডিটি করেন মুহাম্মদ জসিম উদ্দিন (৪০)।

থানা সূত্র জানায়, জিডির নম্বর ৩৫৯। ভুক্তভোগী মুহাম্মদ জসিম উদ্দিন একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা এবং নিয়মিত কলাম লেখক। তিনি দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এলাকার চাঁদাপুকুরপাড়ে বসবাস করে আসছেন।

জিডিতে উল্লেখ করা হয়, পূর্বশত্রুতার জেরে বাঁশখালী উপজেলার বড়ঘোনা এলাকার বাসিন্দা মোহাম্মদ তাজুল ইসলাম (২৬) ও মোহাম্মদ আতাউল্লাহ (২৩) দীর্ঘদিন ধরে তার পরিবারের ওপর জোর-জুলুম চালিয়ে আসছেন এবং জমি দখলের চেষ্টা করছেন। অভিযুক্তরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং জলদস্যু হিসেবে পরিচিত বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, পরিবারের সদস্যরা চাকরিসূত্রে অধিকাংশ সময় এলাকার বাইরে থাকায় বাড়িতে তার বৃদ্ধ পিতা-মাতা একাই বসবাস করেন। এই সুযোগে গত ২৪ ডিসেম্বর অভিযুক্তরা তার বৃদ্ধ পিতাকে অপমান ও হেনস্তা করেন। পরে ৩১ ডিসেম্বর রাতে মোবাইল ফোনে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভবিষ্যৎ নিরাপত্তা ও আইনগত সুরক্ষার কথা বিবেচনায় এনে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

চান্দগাঁও থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট