1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালীতে সেনা অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদ::: গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

সেনা সূত্র জানায়, কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলম (৩৬) নিজ বাসভবনে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে গেলেও তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও ইয়াবা ব্যবসার সহযোগী পারভিন আক্তার (২৬) কে আটক করা হয়।

তল্লাশিকালে পারভিন আক্তারের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা, একটি ২০ ইঞ্চি মনিটর, একটি সিসিটিভি ক্যামেরা, টিভি অ্যাডাপ্টার, ফাঁকা ও লিখিত স্ট্যাম্প, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং এক লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট