1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারঘোনায় মাদক বিরোধী প্রতিবাদ, ‘ঘরজামাই রশিদ’কে এলাকা ছাড়ার হুশিয়ারি সরলের কাহারঘোনায় পুলিশের অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ১ খালের প্রবাহ বন্ধ করে মৎস্য প্রকল্প স্থাপন: অভিযানে জরিমানা ও কারাদণ্ড বাঁশখালীতে ভাড়া নৈরাজ্য রোধে অভিযান, ৬ সিএনজি চালককে জরিমানা বাঁশখালীতে অবৈধ বালু-মাটি উত্তোলনে তিনজনকে জরিমানা শনিবার চট্টগ্রামে রবিরশ্মির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা অসহায় তিন মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা দিল শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক সরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের পাশে বাঁশখালী উপজেলা জামায়াত, নগদ সহায়তা প্রদান ঝুঁকিতে উপকূল, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সক্রিয় এমপি জহিরুল বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালীতে দাঁড়িপাল্লার সমর্থনে এগারো দলীয় ঐক্যজোটের ব্যাপক গণসংযোগ

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে এগারো দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার দক্ষিণ অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও প্রধান প্রধান বাজারে স্বতঃস্ফূর্ত গণসংযোগে অংশ নেন এগারো দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাধারণ জনগণের মাঝে দাঁড়িপাল্লার পক্ষে গণভোটের বার্তা পৌঁছে দেওয়া হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, শীলকূপ ইউনিয়ন সেক্রেটারি মো. রবিউল আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও এগারো দলীয় ঐক্যজোটের নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, উপজেলা সিনিয়র নায়েব আমীর মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মুহাম্মদ ওয়াহিদুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মুহাম্মদ নোমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, কালীপুর ইউনিয়ন সভাপতি মাওলানা নাছির উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মোজাম্মেল হক।

এছাড়া উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাঁশখালী ইনচার্জ ইউসূফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মো. সাদুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা খোবাইব, পৌরসভা শাখার বায়তুলমাল সম্পাদক সাহাব উদ্দিন।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম সমন্বয়কারী মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, উপজেলা প্রধান সমন্বয়কারী সাকিবুল ইসলাম, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুল ইসলাম এবং সদস্য মিজবাহ উদ্দিন মিনহাজ।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, ‘দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় এগারো দলীয় ঐক্যজোট আজ ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি- দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার। বাঁশখালীর মানুষ পরিবর্তন চায়, ইনশাআল্লাহ এই পরিবর্তনের প্রতীক হবে দাঁড়িপাল্লা।’
তারা আরও বলেন, বাঁশখালীকে একটি দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নয়নবান্ধব জনপদে রূপান্তর করতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে জনগণকে গণভোটে দাঁড়িপাল্লার পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বিকেলে নেতৃবৃন্দ উপজেলার দক্ষিণ অঞ্চলের চাম্বল বাজার, পুঁইছড়ি প্রেমবাজার, ছনুয়া বাজার, আব্দুল্লাহর দোকান, মৌলভী বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে পথসভা ও গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট