1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক, অর্ধশতাধিক ন্যাপকিন বিতরণ শীলকূপ টাইম বাজারে মোবাইল কোর্ট: অনিয়মে ২৭ হাজার টাকা জরিমানা রমজানকে ঘিরে সরল ইউনিয়ন পরিষদের বিশেষ ঘোষণা বাঁশখালীতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বাঁশখালীতে অভিযানে ২০ কেজি মিষ্টি জব্দ, জরিমানা ৩০ হাজার বাজারে লাগাম ধরতে বাঁশখালীতে মোবাইল কোর্ট: ৭ ব্যবসায়ীকে জরিমানা দেশের ক্রান্তিকালে হালধরা ডক্টর ইউনূসের সম্মানজনক বিদায় বাঁশখালী থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শীলকূপ ইউনিয়ন জামায়াতের ঢেউটিন ও কম্বল বিতরণ

বাঁশখালী এ্যাপোলো হাসপাতালে একদিনে পাঁচ ডেলিভারি, সেবায় সন্তষ্ট রোগী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

সংলাপ সংবাদ::: চট্টগ্রামের বাঁশখালী এ্যাপোলো হাসপাতালে একদিনে পাঁচটি স্বাভাবিক ডেলিভারি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন সময়ে চলা এ সেবামূলক কার্যক্রমে হাসপাতালের চিকিৎসক, নার্সিং টিম ও স্টাফদের সমন্বিত প্রচেষ্টায় সবগুলো ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। নিরাপদ প্রসব ব্যাবস্থা ও আধুনিক চিকিৎসা সুবিধায় রোগী ও স্বজনরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দিনের বিভিন্ন সময়ে পাঁচজন প্রসূতিকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রতিটি ক্ষেত্রে চিকিৎসক দল দ্রুত পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করে নিরাপদভাবে প্রসব করান। ডেলিভারির পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ্যাপোলো হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারিহা ইয়াছমিন বলেন, ‘একদিনে পাঁচটি সফল ডেলিভারি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। প্রতিটি প্রসূতির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। মাতৃস্বাস্থ্য সেবা উন্নত করতে আমাদের টিম সর্বদা প্রস্তুত রয়েছে।’

নবজাতকদের দেখভালে দায়িত্ব পালন করেন ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারের সিনিয়র মেডিকেল অফিসার (এনআইসিইউ) ডা. ছোটন। তিনি প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অ্যাপোলো হাসপাতালে ২৪ ঘণ্টা রোগী দেখেন, যা স্থানীয় মাতৃ ও নবজাতক সেবা আরও সহজ করেছে।

হাসপাতাল ব্যবস্থাপনা জানায়, বাঁশখালীসহ আশপাশের বৃহৎ জনঅঞ্চলে মানসম্মত মাতৃসেবা নিশ্চিত করতে তারা আধুনিক চিকিৎসা সুবিধা ও সেবার পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের সেবা চালু থাকলে প্রসূতিদের আর শহরের বড় হাসপাতালে যেতে হবে না। স্থানীয় পর্যায়ে নিরাপদ চিকিৎসা পাওয়া সহজ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট