1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে শোকের ছায়া: ট্রেন দুর্ঘটনায় বড় ভাইয়ের নিহতের খবরে ছোট ভাইয়ের মৃত্যু প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের হাতে প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাথারিয়ায় বিট পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জানালেন– ওসি রবিউল হক মদ্যপ অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ, কাভার্ড ভ্যানচালকের ৩ মাসের কারাদণ্ড হাজারী গলি থেকে আনা সরকারি ওষুধ বিক্রির দায়ে বাঁশখালীতে ফার্মেসিকে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের জবানবন্দি, ভ্রাম্যমাণ আদালতের ৯ মাসের সাজা বাঁশখালীর শীলকূপে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ মালামাল লুট

প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের হাতে প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নেতৃত্ব

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি, সাবেক নৌবাহিনী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী রিদওয়ানুল হক সুমনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য ইউসুফ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি সদস্য আমিরুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য কামাল উদ্দিন চৌধুরী এবং সিনিয়র শিক্ষক কুমার দেবাশীষ দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী আজিজী।

স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিদওয়ানুল হক সুমনের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

প্রধান অতিথির বক্তব্যে রিদওয়ানুল হক সুমন বলেন, বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির প্রতি তাঁর গভীর দায়বদ্ধতা রয়েছে। সকলের সহযোগিতায় শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করবেন।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে রিদওয়ানুল হক সুমনের দায়িত্ব গ্রহণে বিদ্যালয় পরিবার ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট