1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু বাঁশখালীতে মহিলা দল নেত্রী রুবি’র বিরুদ্ধে ব্ল্যাকমেইল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাথারিয়ায় বিট পুলিশিং সভা, অপরাধমুক্ত সমাজ গঠনে ঐক্যের আহ্বান জানালেন– ওসি রবিউল হক মদ্যপ অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গ, কাভার্ড ভ্যানচালকের ৩ মাসের কারাদণ্ড হাজারী গলি থেকে আনা সরকারি ওষুধ বিক্রির দায়ে বাঁশখালীতে ফার্মেসিকে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের জবানবন্দি, ভ্রাম্যমাণ আদালতের ৯ মাসের সাজা বাঁশখালীর শীলকূপে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ মালামাল লুট যখন সমাজ ছিল পরিবার, মানুষ ছিল আত্মীয় ওসি’র সাথে সাক্ষাতে বাঁশখালীকে মাদকমুক্ত করতে পুলিশের পাশে থাকার অঙ্গীকার যুববিভাগের

ওযূ করতে গিয়ে পুকুরে পড়ে বাঁশখালীর এক কলেজছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে পুকুরে পড়ে ফাহিমা তাসলিম সাদিয়া (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত ফাহিমা তাসলিম সাদিয়া উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলশা গ্রামের সিরাজ কাজীর বাড়ির বাসিন্দা এবং মৌলানা হাফেজ ফরিদুল আলমের কন্যা। তিনি চট্টগ্রামের হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে ওযূ করার জন্য বাড়ির পাশের পুকুরঘাটে যান সাদিয়া। এ সময় পা পিছলে বা হোঁচট খেয়ে তিনি পুকুরে পড়ে যান। কিছুক্ষণ পর তার ছোট বোন পুকুরে তাকে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে।

নিহতের নানা মাওলানা রশিদ আহমদ জানান, ভোরে ওযূ করতে গিয়ে পুকুরঘাটে হোঁচট খেয়ে সাদিয়া পানিতে পড়ে যায়। তিনি সাঁতার জানতেন না। ফলে পানিতে পড়ে আর উঠতে না পেরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট