1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাঁশখালীতে খাবারে বিষক্রিয়ার সন্দেহ, হাসপাতালে একই পরিবারের ৫ জন পল্লী বিদ্যুতের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাঁশখালীতে মানববন্ধন ‘মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে’ –প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ La Mejor Aplicación de Trading para Invertir en España কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে বাঁশখালী পৌরকর্মীদের প্রতি এমপি জহিরুলের আহ্বান বাঁশখালী পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা: সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি এমপি জহিরুলের বৈলছড়ীতে পাহাড়খেকোদের বিরুদ্ধে রাতভর অভিযান, জব্দ এক্সক্যাভেটর বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড, নজরদারিতে মাদক কারবারিরা গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বাঁশখালীতে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জলদী এলাকায় থানার মূল ফটকের সামনে স্থাপিত পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাহবুব আলম (৩৫) এবং মো. পারভেজ (২৪)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায়।

পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে একটি মোটরসাইকেল থামিয়ে আরোহীদের তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা একটি ব্যাগ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবার এই চালানটি উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।’

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট