শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গোৎসব উদযাপনে শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শন শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন বাঁশখালীতে পারিবারিক কলহে বিদ্যুতের খুঁটিতে যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার বাঁশখালীতে সাত্ত্বিক পূজা নির্বাচন কমিটি গঠন বায়তুল ইরফান আদর্শ মাদরাসায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ও নৈতিক চরিত্র গঠনে আলোচনা সভা সাত দিন পর দেশে ফিরল বিমানে মারা যাওয়া বাঁশখালীর প্রবাসী জসিমের মরদেহ বাঁশখালীর ৮৮ পূজামণ্ডপের নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ, পুলিশের মতবিনিময় সভা শীলকূপ ইউনিয়নে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে চেয়ারম্যান রাশেদ নূরীর ব্যতিক্রমী উদ্যোগ মা ইলিশ রক্ষায় বাঁশখালীতে নৈশ অভিযান: ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা বাঁশখালীতে ১৫ বছর ধরে দখলে থাকা বনভূমি উদ্ধার

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শীলকূপে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) শীলকূপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, নারী-পুরুষ, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, বিচারপ্রক্রিয়া, সুবিধা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর গুরুত্ব তুলে ধরা হয়।

শীলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, ‘গ্রাম আদালত হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। অল্প সময়ে ও স্বল্প খরচে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে গ্রাম আদালত সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আদালতমুখী দীর্ঘসূত্রতা ও ব্যয়বহুল প্রক্রিয়া এড়িয়ে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য গ্রাম আদালত সম্পর্কে জনগণকে আরও সচেতন হতে হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। জনগণ এই সেবা গ্রহণে এগিয়ে এলে স্থানীয় পর্যায়ে বিরোধ কমবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, ইউপি সদস্য মিজানুর রহমান সিকদার, নুসরাত আলম, মো. ইউসূফ, জান্নাতুল ফেরদৌস, কফিল উদ্দিন, ফিরোজ সিকদার, ইউনিয়ন স্বাস্থ্যসহকারী ফারেসুল আলম, মাস্টার ওবাইদুল হক, জানে আলম প্রমূখ।

ক্যাম্পেইন শেষে উপস্থিত জনসাধারণের মাঝে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কিত তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews