1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পুঁইছড়ির পাহাড়ে বালুখেকোদের দৌরাত্ম্য: রাতভর অভিযানে ড্যাম্পার জব্দ বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু সাত দিনের নোটিশ অমান্য, বাঁশখালী সৈকত সড়কে উচ্ছেদ চার অবৈধ দোকান ২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান ক্যান্সারের সঙ্গে ৩ বছরের লড়াই, জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন অমিত কান্তি সুশীলের

শীলকূপ ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিনিধি::: বাংলাদেশ জামায়াতে ইসলামী শীলকূপ ইউনিয়নের উদ্যোগে সোমবার শীলকূপ ইউনিয়ন কার্যালয়ে সর্বস্তরের আলেম-ওলামাদের অংশগ্রহণে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শীলকূপ ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোছাইন আহমদ কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম।

পবিত্র কোরআন থেকে দারস পেশ করেন পুঁইছড়ি সিনিয়র কামিল মাদরাসার অধ্যক্ষ ও উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ মোশাররফ হোছাইন। ইউনিয়ন সেক্রেটারি রবিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, রংগিয়াঘোনা ফাযিল মাদরাসার সাবেক অধ্যাপক মুফতি হাফেজুল ইসলাম, অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্য ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে শীলকূপ ইউনিয়ন ওলামা-মাশায়েখ বিভাগের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে প্রভাষক মাওলানা মুহাম্মদ আরমান হাকিমকে মনোনীত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট