1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পুঁইছড়ির পাহাড়ে বালুখেকোদের দৌরাত্ম্য: রাতভর অভিযানে ড্যাম্পার জব্দ বাঁশখালীতে পৃথক অভিযানে মদসহ দুই ব্যক্তি আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচনী ফল আংশিক স্থগিত, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু সাত দিনের নোটিশ অমান্য, বাঁশখালী সৈকত সড়কে উচ্ছেদ চার অবৈধ দোকান ২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান ক্যান্সারের সঙ্গে ৩ বছরের লড়াই, জীবন বাঁচাতে সহযোগিতার আবেদন অমিত কান্তি সুশীলের

বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালীতে এক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহার প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া।

অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী বৌদ্ধ সমিতির সভাপতি শ্রীমৎ রাহুলপ্রিয় মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী কেন্দ্রীয় শীলকূপ চৈত্য বিহারের অধ্যক্ষ কর্মবীর ভদন্ত দেবমিত্র মহাস্তবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)।

প্রধান অতিথির বক্তব্যে মিসকাতুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের উন্নয়নে সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করবে।’

তিনি আরও বলেন, ‘ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার চর্চা সমাজকে আলোকিত করে। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, ধর্মীয় গুরু, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট