1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক সংগঠন “সৃজন সাংস্কৃতিক সংসদ” কর্তৃক আয়োজিত ৮ম সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। বাঁশখালীর প্রায় ৫০টিরও অধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির আটশতাধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন- সৃজন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকুর রহমান চৌধুরী, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক দিদারুল ইসলাম, নাপোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাহাঙ্গীর আলম, আলহাজ মোস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, উপদেষ্টা ডা. রহিম চৌধুরী, রফিক আহমেদ প্রমুখ।

সৃজন মেধাবৃত্তি পরীক্ষার প্রধান পরিচালক জাহেদুল ইসলাম বলেন, ‘প্রতিযোগিতাপূর্ণ এই সময়ে গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সৃজনের পথচলা শুরু হয়েছিল। আজও সেই লক্ষ্য আমরা ধরে রেখেছি এবং তা বাস্তবায়নে সক্ষম হচ্ছি- এবারের বৃত্তি পরীক্ষা তারই প্রমাণ।’

তিনি আরও বলেন, ‘বরাবরের মতো এবারও আমরা ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও ইতিবাচক সচেতনতা লক্ষ্য করেছি। আমাদের বিশ্বাস, অদূর ভবিষ্যতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা বাঁশখালীতে একটি জনপ্রিয় ও মানসম্মত বৃত্তি পরীক্ষায় পরিণত হবে।’

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সৃজন সাংস্কৃতিক সংসদ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি ধারাবাহিকভাবে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে আসছে। করোনাকালীন দুই বছরের বিরতির পর আবার নিয়মিতভাবে পরীক্ষা আয়োজন অব্যাহত রেখেছে সংগঠনটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট