1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে এসডিএফ—বাঁশখালীতে দিনব্যাপী কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা ব্যবস্থাপক মো. হাফিজ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুনমুন ঘোষ প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন। আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা মিজান বিন ওয়ালী, মো. আব্দুল্লাহ আল আমিন, মো. রানা মিয়া, সাজ্জাদ হোসেনসহ এসডিএফ কর্মকর্তারা।

এসময় বক্তারা বলেন, এসডিএফ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য-পুষ্টি সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে কাজ করছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এছাড়া বাঁশখালীর তিন ক্লাস্টারের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহ্বায়কসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট