1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

পুঁইছড়িতে এস.এস থাই গোডাউনে অগ্নিকাণ্ড, তিন লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ‘এস.এস থাই গ্লাস হাউস’ নামের একটি থাই গোডাউনের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুইঁছড়ি প্রেমবাজারের পশ্চিম পাশে বাজারসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ব্যবসায়ী মো. রাসেল ও মো. নুর আজমের মালিকানাধীন গোডাউনের থাই-গ্লাস, অ্যালুমিনিয়াম ফ্রেমসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেমবাজারের পশ্চিমে গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে পার্শ্ববর্তী দোকানগুলো বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। তবে গোডাউনের ভেতরের মালামাল কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

বিদ্যুতের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার মালামাল ও সরঞ্জাম পুড়ে ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট