1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

সরল প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মা ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, পড়ালেখায় মনোযোগী করে তোলা এবং অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রিক গুণাবলী গড়ে তুলতে পরিবারের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসান মিয়া, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্লাহ, হেফাজ উদ্দীন, আবুল হাসেম, মনির আহমদ, আলী উল্লাহ, জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দীন, কাউচার বেগম, খালেদা ও জেসমিন রহিমা বেগম।

বক্তারা বলেন, “শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়; পরিবার ও সমাজ মিলে একটি শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।”

অভিভাবকেরা সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত খোঁজ-খবর রাখা, মোবাইল ও টেলিভিশনের প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত রাখা এবং পড়াশোনায় আগ্রহী করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষক ও অভিভাবক সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট