1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

বাঁশখালীতে আইবিডব্লিউএফ-এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় শীলকূপ টাইম বাজারস্থ জাফর কনভেনশন হলে এ সম্মেলনের উদ্বোধন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আইবিডব্লিউএফ এর জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, আইবিডব্লিউএফ জেলা নেতা নুরুল আমিন সিকদার, উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, মাও শহিদুল্লাহ, অধ্যক্ষ আজিজুর রহমান।

সম্মেলনের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এস. এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম শোয়াইবুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিল্পপতি ও ব্যবসায়ীরা আল্লাহর দেওয়া রিজিক বণ্টনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবং দেশের অর্থনীতির চালিকাশক্তি। ইসলামী শিক্ষার আলোকে ন্যায়, সততা ও আমানতের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয়।

তারা আরো বলেন, ব্যবসায়ীদের উচিত হালাল উপার্জনকে সর্বাগ্রে রাখা, মাপ-জোখে প্রতারণা থেকে বিরত থাকা এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার মানসিকতা বজায় রাখা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা করা, তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্যোগী হতে উৎসাহিত করা—এগুলোও ইসলামী দায়িত্বের অংশ।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট