1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসায় পবিত্র মিলাদুন্নবী (সা.) পালিত

  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদরাসার হলরুমে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।

মাদরাসার অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগরীর সভাপতি আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী।

সহকারী অধ্যাপক মাওলানা খোরশদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন—উপাধ্যক্ষ মাওলানা আবদুল করিম, সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল হক, মো. মোখতারুজ্জামান, প্রভাষক মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, দিদারুল ইসলাম, মাওলানা আলী আহমদ ও আজিজ উদ্দীন আহমেদ চৌধুরী প্রমুখ।

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত, যাঁর আদর্শে সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন— “মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ মানবজীবনের জন্য সর্বোত্তম দিকনির্দেশনা। রাসুল (সা.) আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশেও ইসলামের বিজয়ের জন্য তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।”

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট