1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

‘আল্লামা সাঈদী’ দাওয়াতি জীবনের অনুপ্রেরণার বাতিঘর: বাঁশখালীতে আলোচনা সভায় বক্তারা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীলককূপ ইউনিয়ন শাখার উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় শাহ লতিফিয়া নূরানী এবতেদায়ী মাদরাসা মিলনায়তনে এ আয়োজন হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন নায়েবে আমীর মুহাম্মদ আব্দুর রহিম, ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ রবিউল আলম, কাজী নুর মোহাম্মদ, মাওলানা মোশাররফ আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রিয়াজুল হক তালুকদার, আত তাহিয়্যাতুল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ আব্দুল করিম এবং মাওলানা সগির নোমানী।

বক্তারা বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহি.) ছিলেন দেশের একজন খ্যাতিমান ইসলামিক চিন্তাবিদ, প্রখ্যাত দাঈ এবং অগণিত আলেম তৈরির প্রেরণাদাতা। তিনি পবিত্র কোরআনের গভীর তাফসির, মাদরাসা শিক্ষা বিস্তার এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেন। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ওয়াজ-মাহফিলে লাখো মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়েছেন। ইসলামি আন্দোলনের একজন অগ্রগামী নেতা হিসেবে তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং জীবনভর সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে গেছেন।

অনুষ্ঠানে ইউনিয়ন দায়িত্বশীলগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুপার, শিক্ষক, মসজিদের খতিব-ইমাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ছাত্র এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আল্লামা সাঈদী (রহি.)সহ সকল শহীদ নেতৃবৃন্দের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট