1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাছবাহী পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই যাত্রীর, আহত ২ বাঁশখালী রুটে ঈদফেরত যাত্রীদের ‘পকেট কাটতে’ গিয়ে ধরা, চার পরিবহনে জরিমানা বাঁশখালীতে মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা: ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে পিকআপ-সিএনজির সংঘর্ষ, কর্মস্থলে ফেরার পথে প্রাণ গেল যুবকের শাহ আমানত দাখিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য, মাছভর্তি নৌযান আটক আড়াই লাখ জরিমানা ফুটবল খেলতে গিয়েই ট্র্যাজেডি, লবণ মাঠের গর্তে ডুবে প্রাণ গেল শিশু আদিলের বাঁশখালী রুটে অতিরিক্ত ভাড়া আদায় রোধে পুলিশের অভিযান, যাত্রীদের টাকা ফেরত PinUp официальный сайт казино | Играть в казино онлайн в Казахстане Пинап казино официальный сайт зеркало — играть в казино онлайн из Казахстана

দুঃশাসনের যুগ শেষ, ইসলামপন্থীদের সময় এখন: বাঁশখালীতে চরমোনাই পীর

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
Oplus_0

শিব্বির আহমদ রানা: বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর, আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি কল্যাণরাষ্ট্র গঠন করতে চাই। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ যদি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তা হলে তারা ভুল করছে।”

গতকাল রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর আরও বলেন, “এই দেশে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি ও জাতীয় পার্টির শাসনও দেখেছি। কেউ জাতিকে শান্তি দিতে পারেনি। তারা অতীতে কী করেছে, তা জাতির অজানা নয়। ভবিষ্যতে তারা কী করবে তাও এখন স্পষ্ট।দুঃশাসনের যুগ শেষ, ইসলামপন্থীদের সময় এখন।”

তিনি বলেন, “এই জাতি দেখেছে আমাদের এক ভাই সোহাগকে কী নির্মমভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এখনও শহীদ পরিবারের কান্না থামেনি। বিপ্লবের পর কেউ লুটপাট চালিয়েছে, কেউ স্টেশন দখল আর চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। অথচ এই দেশ রক্ষায় ইসলামী দলগুলো তখন থেকেই আজও কাজ করে যাচ্ছে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদরাসার পরিচালক আল্লামা শাহ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বাঁশখালী উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম তালুকদার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী।

এছাড়াও বক্তব্য রাখেন—বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, পুকুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, হেফাজতে ইসলাম বাঁশখালী শাখার সভাপতি মাওলানা নুরুল হক সুজিস, বৈলছড়ী জামিয়া মিল্লিয়ার মুহতামিম মাওলানা এজাজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট