1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ মাদক ও অনলাইন জুয়ার থাবা: ধ্বংসের দ্বারপ্রান্তে যুবসমাজ বৈলছড়িতে অসহায় এতিম পরিবারের পাশে ‘মানবতার কল্যাণে আমরা’ সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা বাঁশখালীতে কাসপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান শিক্ষার মানোন্নয়নে মায়েদের সম্পৃক্ততা জরুরি: পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে বক্তারা মাদক সেবন দেখে ফেলায় শিশুকে বিষপান করিয়ে হত্যাচেষ্টা: বাঁশখালীতে যুবক গ্রেপ্তার কাছ থেকে দেখা জাপানের আইকনিক আগ্নেয়গিরি ‘মাউন্ট ফুজি’ বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঁশখালী পৌরসভায় অভিযান: নারীসহ দুই মাদক কারবারি আটক

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালীর ৭ নম্বর সরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকসানা আকতার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উত্থাপিত অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

রোববার (১২ এপ্রিল) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, গত ৯ এপ্রিল প্রকাশিত ভিডিওতে ফৌজুল কবির সড়ক আরসিসি করণ প্রকল্পে ৩ লাখ টাকা আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

পোস্টে রোকসানা আকতার উল্লেখ করেন, প্রকল্পের প্রথম কিস্তির অর্থ উত্তোলন করা হয়েছে—এটি সত্য হলেও পুরো প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, ‘যে সড়কের কাজ এখনো শুরু হয়নি, তার শেষ হওয়ার প্রশ্নই আসে না।’ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানান এবং সঠিক তথ্য জানতে প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান করেন।

এছাড়া, ইউনিয়নবাসীর প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে প্যানেল চেয়ারম্যান বলেন, তিনি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট