
বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের পালেগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত পরিবারের খোঁজখবর নেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক কে এম জামাল, কালিপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শোয়াইবুল ইসলাম কায়েশ, সাবেক সদস্য সচিব রবিউল হাসান পলাশ, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, সাবেক ইউপি সদস্য মোজাহের আহমদ সওদাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় স্থানীয় নেতারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সরকার ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।