1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে অভিযানে ২০ কেজি মিষ্টি জব্দ, জরিমানা ৩০ হাজার বাজারে লাগাম ধরতে বাঁশখালীতে মোবাইল কোর্ট: ৭ ব্যবসায়ীকে জরিমানা দেশের ক্রান্তিকালে হালধরা ডক্টর ইউনূসের সম্মানজনক বিদায় বাঁশখালী থেকে জামায়াতের প্রথম সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শীলকূপ ইউনিয়ন জামায়াতের ঢেউটিন ও কম্বল বিতরণ বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৭ পরিবার নিঃস্ব, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা শপথ নিচ্ছেন মুহাম্মদ জহিরুল ইসলাম: বাঁশখালীর উন্নয়নে দিলেন প্রতিশ্রুতি জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ বাঁশখালীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপি প্রার্থী পাপ্পা চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বাঁশখালীতে অভিযানে ২০ কেজি মিষ্টি জব্দ, জরিমানা ৩০ হাজার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ মিয়ার বাজারে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে অননুমোদিত ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং প্রায় ২০ কেজি মিষ্টি জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। এ সময় বাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে অধিক মুনাফার উদ্দেশ্যে অবৈধ মজুতদারির বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযানকালে একটি মুদি দোকানে অননুমোদিতভাবে মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া দোকানে সংরক্ষিত মিষ্টিগুলো খাবার অনুপযোগী ও অস্বাস্থ্যকর অবস্থায় থাকায় প্রায় ২০ কেজি মিষ্টি জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তা তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়। এ অপরাধে সংশ্লিষ্ট দোকানিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়েছে।

এছাড়া বাজারের দুটি কলার আড়ত পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং মূল্য তালিকা প্রদর্শন ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম বলেন, ‘রমজানকে সামনে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুতদারি ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রি কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট