1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ মাদক ও অনলাইন জুয়ার থাবা: ধ্বংসের দ্বারপ্রান্তে যুবসমাজ বৈলছড়িতে অসহায় এতিম পরিবারের পাশে ‘মানবতার কল্যাণে আমরা’ সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা বাঁশখালীতে কাসপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদক প্রতিরোধে সামাজিক ঐক্যের আহ্বান শিক্ষার মানোন্নয়নে মায়েদের সম্পৃক্ততা জরুরি: পূর্ব পুইছড়ি উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশে বক্তারা মাদক সেবন দেখে ফেলায় শিশুকে বিষপান করিয়ে হত্যাচেষ্টা: বাঁশখালীতে যুবক গ্রেপ্তার কাছ থেকে দেখা জাপানের আইকনিক আগ্নেয়গিরি ‘মাউন্ট ফুজি’ বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বাঁশখালী পৌরসভায় অভিযান: নারীসহ দুই মাদক কারবারি আটক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে শীলকূপ ইউনিয়ন জামায়াতের ঢেউটিন ও কম্বল বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শীলকূপ ইউনিয়ন শাখা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুজরুজ মেম্বার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘরের অন্তত সাতটি পরিবার সর্বস্ব হারায়। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শীলকূপ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন।

প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী সহায়তার আশ্বাস দেওয়া হয়।

এছাড়াও, শীলকূপ ইউনিয়নের পেলেহাজ্বী পাড়া এলাকায় তিন দিন আগে অগ্নিকাণ্ডে জাকের হোসেনের বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় আজ তার ঘর মেরামতের জন্য ঢেউটিন ও কম্বল বিতরণ করা হয়।

এ সময় শীলকূপ ইউনিয়ন জামায়াতের প্রবীণ দায়িত্বশীল কাজী নুর মোহাম্মদ বলেন, ‘অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ চরম মানবিক সংকটে রয়েছে। মানবতার তাগিদে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে জামায়াতে ইসলামী সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতেও আমাদের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক রিয়াজুল হক তালুকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক আবদুস সাত্তার, সোহেল, ওয়ার্ড সভাপতি নুরুচ্ছফা, বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক মোক্তার আহমদ, আবদুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জামায়াতের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট