1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বাঁশখালী সেনা ক্যাম্পের নেতৃত্বে পৃথক দুটি অভিযানে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বদিউল আলম (৫০) এবং তাঁর সহযোগী ও অর্থদাতা দীপেশ চক্রবর্তী (৩৫)। সেনা সূত্র জানায়, বদিউল আলম মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে তালিকাভুক্ত।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কায় এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বদিউল আলমের অবস্থান শনাক্ত করা হয়। তিনি বৈলছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আশপাশে অবস্থান করছিলেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বদিউল আলমকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১৪৯ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে বদিউল আলমের সহযোগী ও অর্থদাতা হিসেবে দীপেশ চক্রবর্তীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে সেনাবাহিনী তাঁর বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে তাঁকেও গ্রেপ্তার করে। অভিযানে তাঁর বাসা থেকে ৯টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ১৫টি দেশীয় ধারালো অস্ত্র, ১টি লাঠি (বাটন), একনলা বন্দুকের ১০ রাউন্ড খালি কার্তুজ, কয়েক বোতল আমদানিকৃত মদ এবং ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা মাদক–সংক্রান্ত অপরাধ যেন সংঘটিত না হয়, সে লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

গ্রেপ্তার হওয়া দুজনকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট