1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

জাল নোট প্রতিরোধে সচেতনতা বাড়াতে বাঁশখালীতে সোনালী ব্যাংকের ওয়ার্কশপ

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
বাঁশখালী সংলাপ::: জাল নোটের প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাঁশখালীতে একটি সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কমপ্লেক্সে দিনব্যাপী এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন মাহমুদ সাদ্দাম এবং সহকারী পরিচালক (ক্যাশ) সিরাজুল মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওসমান গনি। এতে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জলদী শাখার ব্যবস্থাপক লিটন দাশ, উপজেলা খাদ্য অফিসার মো. সেলিম, বিআরডিভি অফিসার মো. এনামুল হক, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।আলোচনায় বক্তারা জাল নোট শনাক্তকরণ পদ্ধতি, জাল নোটের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নোট প্রচলন, ব্যাংক ও সাধারণ জনগণের করণীয় এবং জাল নোট সংক্রান্ত বিদ্যমান আইন ও দণ্ডবিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।সভাপতির বক্তব্যে ওসমান গনি বলেন, ‘জাল নোট প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণই পারে এই অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে।’অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা জাল নোট শনাক্তে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক লেনদেন বা নোট পাওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট