1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

বাঁশখালীতে গৃহবধূ রিপু হত্যা মামলার পলাতক আসামি মোক্তার হোসেন গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গৃহবধূ রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি মো. মোক্তার হোসেন (৪০)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী কাজী মসজিদ এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সোমবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেপ্তার মোক্তার উত্তর জলদীর মৃত আজম উল্লাহর ছেলে।

র‌্যাব জানায়, নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদের স্ত্রী। রিপুর বাপের বাড়ির লোকজনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল এবং এ নিয়ে মামলা আদালতে বিচারাধীন ছিল। ঘটনার দুই দিন আগে রিপু বাবার বাড়িতে বেড়াতে যান। গত ২৩ অক্টোবর বাড়ির উঠানে হাঁটার সময় আসামিরা তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। প্রতিবাদ করলে তাকে লাঠি, লোহার রড ও ইট দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্বামী নুর মোহাম্মদ বাদী হয়ে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট