1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

সাপের কামড়ের ওষুধ সব উপজেলায় পাঠানোর নির্দেশ

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে সিভিল সার্জনদের নির্দেশনা পাঠিয়েছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। প্রত্যেক উপজেলা সদরের কমপক্ষে দুটি ফার্মেসিতে সাপের কামড়ের অ্যান্টিভেনম রাখতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাখিল করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ আগস্ট উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, ওষুধ প্রশাসন অধিপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৮ আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেদনি আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরন্নবী। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে সাপের কামড়ের অ্যান্টিভেনম দেশের সব উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মীর এ কে এম নুরুন্নবী। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে এ রিট করা হয়। -সূত্র:বাংলা এডিশন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট