1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

পিআর পদ্ধতি চালু করলে দুর্নীতি, কালো টাকা কমবে: বাঁশখালী জামায়াতের গোলটেবিল বৈঠকে বক্তারা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালী জামায়াতে ইসলামী আয়োজিত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শীলকূপ হাজ্বী সোলতান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকটি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ সঞ্চালনা করেন এবং উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাঈল সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আনোয়ারুল আলম বলেন, ‘নির্বাচন পূর্ব গুম, খুন ও হত্যাকারীদের দ্রুত এবং দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার এই অন্ধকার অধ্যায় বন্ধ না হলে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাও ব্যর্থ হবে।’

প্রধান বক্তা জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক বলেন, ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) হলো নির্বাচনী ব্যবস্থার একটি পদ্ধতি, যেখানে আসন বণ্টন হয় প্রতিটি দলের প্রাপ্ত ভোটের অনুপাতে। পিআর পদ্ধতি চালু হলে দুর্নীতি, কালো টাকা ও মনোনয়ন বাণিজ্য কমবে এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ নাছের, প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট নুরুল আবছার, অধ্যাপক নেওয়াজ মুহাম্মদ হিরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট