1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

সুরতরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের ২য় শাখার শুভ উদ্বোধন সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করা ইসলামিক সাংস্কৃতিক সংগঠন সুরতরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাওলানা হারুন মার্কেটের ২য় তলায় নিজস্ব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান আব্দুর রহিম, পরিচালক আসিফ তালুকদার মুজাহিদ, সহকারী পরিচালক শাহরিয়ার, ইঞ্জিনিয়ার রিদুয়ানুল ইসলামসহ স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সুধীজন।

কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর পরিবেশিত হয় ইসলামি সঙ্গীত। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মূল প্রোগ্রামের যাত্রা শুরু হয়। এ সময় অভিভাবকরা বক্তব্য রেখে আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।

সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আসিফ তালুকদার মুজাহিদ বলেন, “একটি রাষ্ট্র টিকে থাকে তিনটি স্তরের উপর— রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি। বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে মানুষকে দূরে রেখে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটাতেই সুরতরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের জন্ম। আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আবৃত্তি, দেশের প্রান্তিক অঞ্চলে স্টেজ শো, এবং যন্ত্রবিহীন হামদ, নাত, কাওয়ালী, আবৃত্তি ও ইসলামি গান পরিবেশন। আমরা সারাদেশে অন্যান্য ইসলামি ভাবধারার শিল্পীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা ও সহযোগিতা অব্যাহত রাখব।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক শাহরিয়ার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট