1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে পুলিশের চেকপোস্টে অস্ত্রসহ দুই জন আটক

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা::

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১১ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা গেইট এলাকায় স্থাপিত চেকপোস্টে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ।

আটককৃতরা হলেন, কক্সবাজারের পেকুয়া থানার টৈটং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোঃ সাখাওয়াত হোসেন (২৭) এবং বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজার এলাকার আহমদ হোসনের পুত্র মোঃ ইলিয়াস (৪১)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা দুইজনের কাছ থেকে পুরাতন চেক লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় দুটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো লোহার ও কাঠের অংশে ভাগ করা ছিল।

পরে দুপুরে থানার হলরুমে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহাগ। উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম ও তদন্ত ওসি শুধাংশু শেখর হালদার।

সংবাদ সম্মেলনে এএসপি সোহাগ বলেন, “গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম শহরের মইজ্জারটেক এলাকায় নিয়ে যাচ্ছিল।”

বাঁশখালী থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট