1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখেরখীলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু দক্ষিণ পুইছড়ি মদিনাতুল উলুম মাদরাসার এডহক কমিটির সভাপতি এশফাকুর রহমান শওকী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনঃর্বাসনে সহায়তা দিলেন শীলকূপ মানবিক ফাউন্ডেশন মোজাম্বিক বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বাঁশখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কাথরিয়া ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান পদে আলোচনায় আজিজ উদ্দিন সিকদার রক্তের সন্ধানে বাঁশখালী’র উদ্যোগে অর্ধশত পরিবারে ইফতার বিতরণ প্রাণময় এক শিক্ষক, চিরস্মরণীয় এক মানুষ: হেড মাওলানা আরিফ মোহাম্মদ হাসান নূর বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আরিফ মুহাম্মদ হাসান নুরের ইন্তেকাল শীলকূপে ৫৫ বছর পর ‘মাওলানা সলিম উদ্দিন’ সড়কে ডাবল ব্রিক সলিং, কাজ পরিদর্শনে সাংসদ প্রতিনিধি দল চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত: ২৩ কেজি দই জব্দ, জরিমানা ৯১০০ টাকা

বাঁশখালীতে হাতি হত্যা: মিথ্যা মামলা প্রত্যাহারে এলাকাবাসীর মানববন্ধন 

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
Oplus_131072

বাঁশখালী সংলাপ:::

বাঁশখালীর সরল ইউপির জঙ্গল পাইরাংয়ের পাহাড়ি এলাকায় বন্যহাতি হত্যার ঘটনায় সরওয়ার হোসেন ও জাফর আহমদ নামের দুইজনকে ষড়যন্ত্রমূলক আসামী করে মামলা করার প্রতিবাদে এবং মামলা থেকে তাদের অব্যাহতি দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার প্রধান সড়কের বৈলছড়ি ইউপির চেচুরিয়া বাজারে স্থানীয় শতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহীম খলিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত, বিএনপি নেতা মোজাম্মেল হক সিকদার, ইউপি সদস্য আবদুল আলীম, রফিক আহমদ, হাসান আলী লেদু, আহমদ হোসাইন, রওশন আলী, সাহাব মিয়া, ফজল করিম, নুরুল কাদের, মো. আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘যেই হাতি হত্যার ঘটনায় সরওয়ার হোসেন, জাফর আহমদকে আসামী করে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ হয়রানিমূলক। যেদিন হাতিটির মৃত্যুর ঘটনা ঘটেছে সেদিন সরওয়ার ছিলেন ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। কিন্তু তাকেও হাতি হত্যা মামলায় এজাহারনামীয় আসামী করা হয়েছে। যেই স্থান থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়েছে সেই জায়গাটি সরওয়ারের হওয়ায় তাকে মামলায় আসামী করা হয়েছে। মূলত বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন এই হাতি হত্যার সাথে জড়িত। তার যোগসাজশেই শিকারি চক্র হাতিটি হত্যা করে দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে গেছে। নিজেকে রক্ষা করতেই বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনার সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হয়রানিমূলক মামলা থেকে সরওয়ার হোসেন ও জাফর আহমদকে অব্যাহতি না দিলে সবাইকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসাথে চাঁদাবাজিসহ বন বিভাগের সকল অপকর্মের শ্বেতপত্র জনতার সামনে প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, গত রবিবার (৬ এপ্রিল) বাঁশখালীর সরল ইউপির জঙ্গল পাইরাং এলাকায় একটি বন্যহাতিকে মেরে দাঁত ও পায়ের নখ কেটে নিয়ে যায় শিকারিরা। পরে বিষয়টি জানাজানি হলে বুধবার হাতিটির ময়নাতদন্ত করে মরদেহ মাটিচাপা দেয়া হয়৷ এই ঘটনায় বৃহস্পতিবার জলদী রেঞ্জের চেচুরিয়া বনবিট কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে মৃত আলী হোসেনের পুত্র সরওয়ার হোসেন ও জাফর আহমদসহ অজ্ঞাত আরও ১৫-১৮ জনকে আসামী করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট