1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসল্লীদের মাঝে মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের ব্যতিক্রমী ঈদ উপহার বিতরণ বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০১৯-এর ইফতার মাহফিল সম্পন্ন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক মিজান বিন তাহের-এর শ্বশুর মাওলানা কাজী আবু তাহেরের ইন্তেকাল গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার ইফতার মাহফিল সম্পন্ন বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে জরিমানা বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ বাঁশখালীতে ৬৭টি এতিমখানা-মাদরাসায় বিনামূল্যে সৌদি খেজুর বিতরণ বাঁশখালী পৌরবাসীর সম্মানে সাবেক মেয়র কামরুল ইসলামের দোয়া ও ইফতার মাহফিল

বাঁশখালীতে নাশকতা মামলার ৩ আসামী গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৯৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:::

বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার তিনজন আসামীকে গ্রেফতার করেছে।

বুধবার দিবাগত মধ্য রাত (২০ মার্চ) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেছেন থানার অপারেশন অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতার আসামীরা হলেন- চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আহমদের পুত্র মো. ছগির মাহমুদ (৩০), বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল গণির পুত্র আলী আকবর (৩৫), বাহারছড়া ইউপির পশ্চিম চাপাছড়ি ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আবছারের পুত্র নুরুল মোস্তাকিম শিপন (২৬)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘আসামীদের বিরোদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ নাশকতার অভিযোগ রয়েছে। গত রাতে গোপন সংবাদে এসআই মো. ইমাম হোসেন এবং এসআই মো. মোরাদ হোসেনের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা তাদের গ্রেফতার করে।’

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, ‘আসামীদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বাঁশখালীতে আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সরব কাজ করে যাচ্ছেন।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট